Published : 01 Feb 2026, 05:57 PM
ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তিকে আরও ‘বিস্তৃত ও শক্তিশালী’ করার প্রয়াসে ‘ডিজিটাল ন্যানো লোন সেবা’ চালু করছে ট্রাস্ট ব্যাংক।
এ বিষয়ে আগাম ইন্টারন্যাশনাল (বিডি) লিমিটেডের সঙ্গে ব্যাংকটির একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রোববার সংবাদমাধ্যমে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ডিজিটাল ন্যানো লোন সেবা’ প্রান্তিক ও সুবিধাবঞ্চিত গ্রাহকদের জন্য দ্রুত ও সহজ ঋণ সুবিধা নিশ্চিত করবে।
‘আগাম’ অ্যাপের মাধ্যমে গ্রাহকদের অনবোর্ডিং, ঋণ আবেদন এবং ডিজিটাল কেওয়াইসি কার্যক্রম সম্পূর্ণ ডিজিটালভাবে পরিচালিত হবে। ব্যক্তি ও ব্যবসায়িক উভয় খাতে ঋণ সেবা দেওয়ার জন্য অ্যাপটিতে এআই-ভিত্তিক ক্রেডিট স্কোরিং, লোন ম্যানেজমেন্ট সিস্টেম এবং পে-রোল পোর্টাল সুবিধা সংযুক্ত থাকবে বলে জানানো হয়েছে।
ট্রাস্ট ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী এবং আগামের পক্ষে চেয়ারম্যান নিশ কোটেচা এমওইউ সই করেন।
এ সময় নিশ কোটেচা বলেন, “এই উদ্যোগ কর্মীদের আর্থিক চাপ কমিয়ে দায়িত্বশীল ব্যবস্থাপনায় সহায়তা করবে।”
আহসান জামান চৌধুরী বলেছেন, “আগামের ফিনটেক সক্ষমতা কাজে লাগিয়ে ব্যক্তি ও এসএমইসহ প্রান্তিক জনগোষ্ঠীতে ঋণ সুবিধা সম্প্রসারণ করা হবে।”