গৃহঋণ সহজ করতে ক্রিডেন্স হাউজিং ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চুক্তি
চুক্তির আওতায় ক্রিডেন্স হাউজিং লিমিটেডের গ্রাহকরা দ্রুত ঋণ প্রক্রিয়াকরণ সুবিধা ও সহজ শর্তে এমটিবি থেকে গৃহঋণ নিতে পারবেন।
গ্রাহকেরা গৃহঋণসহ বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা সহজ করতে ক্রিডেন্স হাউজিং লিমিটেড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) চুক্তি সই করেছে।
গুলশানে এমটিবির করপোরেট প্রধান কার্যালয়ে গত ২৩ সেপ্টেম্বর চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির আওতায় ক্রিডেন্স হাউজিং লিমিটেডের গ্রাহকরা দ্রুত ঋণ প্রক্রিয়াকরণ সুবিধা ও প্রতিযোগিতামূলক সুদের হারে সহজ শর্তে এমটিবি থেকে গৃহঋণ নিতে পারবেন।
ক্রিডেন্স হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুল করিম এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এমটিবির পক্ষে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও রিটেল ব্যাংকিং বিভাগের প্রধান মো. শাফকাত হোসেন ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ক্রিডেন্স হাউজিং লিমিটেডের পরিচালক (ফাইন্যান্স) এস এ আজগর মহিউদ্দিন, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের জেনারেল ম্যানেজার সাখাওয়াৎ হোসেন জুবায়ের, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার কণিকা কবীর, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মাহাদী হাসান, হেড অব সেলস রেজাউল করিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
