২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘এলিট’ গ্রাহকদের জন্য রবির ‘এলিট সুপার ফেস্ট’

এতে প্রচলিত অফারের বাইরেও থাকছে প্রিমিয়াম সুবিধা, নির্বাচিত ডিল ও নানা আয়োজন।

‘এলিট’ গ্রাহকদের জন্য রবির ‘এলিট সুপার ফেস্ট’
রবি আজিয়াটা

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2025, 12:24 AM

Updated : 26 Aug 2026, 05:11 PM

দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোকে সঙ্গে নিয়ে রবি আজিয়াটা পিএলসি আয়োজন করেছে ‘রবি এলিট সুপার ফেস্ট ’। 

মোবাইল ফোন অপারেটরটির ‘এলিট’ গ্রাহকদের জীবনযাত্রায় আরও উন্নত অভিজ্ঞতা দিতে এ আয়োজন বলে মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে কোম্পানিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতে প্রচলিত অফারের বাইরেও থাকছে প্রিমিয়াম সুবিধা, নির্বাচিত ডিল ও নানা আয়োজন, যা পাওয়া যাবে ফ্যাশন, লাইফস্টাইল, ট্রাভেল, ডাইনিং এবং ওয়েলনেসের মতো ক্যাটাগরিতে। 

রবি বলেছে, এ বছরের ‘সুপার ফেস্টে’ লাইফস্টাইল, হসপিটালিটি, হেলথকেয়ার, অটোমোটিভ ও ফ্যাশন ক্যাটাগরিতে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়সহ দেওয়া হচ্ছে নানা বিশেষ অফার। একাধিক বিশেষ সুবিধা যুক্ত করা হয়েছে।

আগামী দুই সপ্তাহ রবি’র ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধারাবাহিকভাবে এসব অফার পাওয়া যাবে, এলিট সদস্যরা আরও সহজে ও সুবিধাজনকভাবে সেবা নিতে পারেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

এতে বলা হয়, এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চলমান সহযোগিতার স্বীকৃতি হিসেবে অংশীদার প্রতিষ্ঠানগুলোকে স্মারক ক্রেস্ট ও সম্মাননা উপহার দেয় রবি। অনুষ্ঠানে রবি এলিট ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে রবি আজিয়াটা পিএলসির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “রবিতে আমরা এলিট গ্রাহকদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। রবি এলিট সুপার ফেস্ট-২০২৫ সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন, যেখানে সুচিন্তিত পার্টনারশিপ, বিশেষ অফার এবং উন্নত ডিজিটাল অভিজ্ঞতার সমন্বয় গ্রাহকদের জন্য অর্থপূর্ণ সেবা নিশ্চিত করবে।”

রবির হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।