এলকো কেবলসের কারখানায় যুক্ত হল ‘আপ-কাস্টিং প্ল্যান্ট’
উৎপাদন বাড়াতে সরাসরি কপার প্রক্রিয়াজাত করার জন্য কোম্পানিটি।
উৎপাদন বাড়াতে সরাসরি কপার প্রক্রিয়াজাত করার জন্য ‘আপ-কাস্টিং প্ল্যান্ট’ সংযোজন করেছে এলকো ওয়্যারস অ্যান্ড কেবলস লিমিটেড।
গত শুক্রবার গাজীপুরের শ্রীপুরে এলকো ওয়্যারস অ্যান্ড কেবলস লিমিটেডের করাখানা প্রাঙ্গণে এ প্ল্যান্ট উদ্বোধন করা হয় বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আপ-কাস্টিং প্ল্যান্টটি উদ্বোধন করেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
ব্যাংকের উপ- ব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর, এলকো কেবলসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক মাহমুদ মতিন, পরিচালক (অর্থ) মো. গোলাম মোরশেদ রাসেল, পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং) মো. কামাল হোসেন মজুমদার ডলার, পরিচালক শাহরিয়ার আহমেদ চেীধুরী, নির্বাহী পরিচালক সাফকাত শহীদ মোহাম্মাদ খৈয়াম, নির্বাহী পরিচালক ডিএম আবু বকর সিদ্দিক ও কোম্পানীর সিওও মো. শাহরিয়ার মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন।
তারেক মাহমুদ মতিন বলেন, “এলকো ওয়্যারস অ্যান্ড কেবলস লিমিটেড দীর্ঘ দিন ধরে ইলেকট্রিক কেবল বাজারজাত করে আসছে। গুণগতমান বজায় রেখে কোম্পানির পণ্য উৎপাদন ব্যবস্থা তরান্বিত করবার লক্ষ্যে ও ক্রেতা সাধারণের চাহিদা অনুযায়ী সরাসরি কপার প্রক্রিয়াজাত করার জন্য উৎপাদন প্রক্রিয়ায় আপ-কাস্টিং প্ল্যান্ট সংযোজন করা হয়।”
