২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিডল্যান্ড ব্যাংকের ডিএমডি হলেন নাজমুল হুদা

এর আগে তিনি ব্যাংকটির চিফ টেকনোলজি অফিসার ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2025, 09:14 PM

Updated : 26 Aug 2026, 05:28 PM

মিডল্যান্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকের (ডিএমডি) দায়িত্ব পেয়েছেন মো. নাজমুল হুদা সরকার।

এর আগে তিনি ব্যাংকটির চিফ টেকনোলজি অফিসার (সিটিও) ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন বলে ব্যাংক কর্তৃপক্ষ বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

নতুন বছরের প্রথম দিন, অর্থাৎ বৃহস্পতিবার থেকেই তার নতুন দায়িত্ব শুরু হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে নাজমুল হুদার। তিনি দক্ষ প্রযুক্তিবিদ। নিরাপত্তা এবং ব্যয়-কার্যকারিতা নিশ্চিত করার পাশাপাশি কৌশলগত পরিকল্পনা, ডিজিটাল রূপান্তর এবং দক্ষ পরিষেবায় তার অবদান রয়েছে।

তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে (এমটিবি) কাজ করেছেন। জাপানে ‘ম্যাচ ডটকম’ এর সঙ্গে সিনিয়র অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন। জাপানের ফুজিৎসু, নিসান মোটর এবং আইডিএলসি ফাইন্যান্স, বাংলাদেশে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, এন্টারপ্রাইজ প্রযুক্তি, ডিজিটাল চ্যানেল ও বড় পরিসরে পরিষেবার ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স ও কম্পিউটার বিজ্ঞানে বিএসসি (অনার্স) এবং এমএসসি সম্পন্ন করেন তিনি।