ট্রাস্ট ব্যাংক ও র্যানকন কারসের চুক্তি সই
চুক্তির আওতায় প্রোটন ব্র্যান্ডের গাড়ির ক্রেতাদের ‘লোন’ সুবিধা দেবে ট্রাস্ট ব্যাংক।
বাংলাদেশে প্রোটন গাড়ির অনুমোদিত পরিবেশক র্যানকন কারস লিমিটেডের সঙ্গে চুক্তি সই করেছে ট্রাস্ট ব্যাংক।
সম্প্রতি ট্রাস্ট ব্যাংকের রিটেইল ব্যাংকিং ডিভিশনের প্রধান মুহাম্মদ ওয়াহেদ ইবনে শাহেদ এবং র্যানকন কারসের টিম লিডার আনুশা খালিদ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
চুক্তির আওতায় ট্রাস্ট ব্যাংক ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রোটন ব্র্যান্ডের গাড়ির ক্রেতাদের ‘লোন’ সুবিধা দেবে বলেও বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।
