চট্টগ্রামে টেকভাইটালের ‘ক্লিনিকাল ল্যাবরেটরি অ্যানালাইজার’ চালু
"এটি একাধিক অ্যানালাইজারকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসে, যা ম্যানুয়াল কাজ কমিয়ে আনে,” বলেন ওয়ায়েজ মাহমুদ।
'ডিআইআরইউআই সিএসএম-৮০০০' নামে ইন্টিগ্রেটেড ক্লিনিকাল ল্যাবরেটরি অ্যানালাইজার উদ্বোধন করেছে টেকভাইটাল।
সোমবার চট্টগ্রামের একটি হোটেলে এর উদ্বোধন হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
‘ডিআইআরইউআই সিএসএম-৮০০০’ বায়োকেমিস্ট্রি, ইমিউনোঅ্যাসি, ইলেকট্রোলাইট ও এইচবিএ১সি পরীক্ষা একত্রিত করে।
এর ফলে ল্যাবগুলো দক্ষতা বাড়াতে, পরিচালন খরচ কমাতে এবং সহজেই সম্প্রসারণ করতে সাহায্য করে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
টেকভাইটালের ম্যানেজিং ডিরেক্টর ওয়ায়েজ মাহমুদ, বলেন, "এটি একাধিক অ্যানালাইজারকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসে, ম্যানুয়াল কাজ ও ত্রুটি কমায়। এছাড়া দ্রুত ও নির্ভুল ফল নিশ্চিত করতে পারে।"
