Published : 17 Dec 2025, 03:07 PM
মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং ফার্টিলিটি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান মীনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে।
বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিডল্যান্ড ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ৮ ডিসেম্বর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
মিডল্যান্ড ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) মো. নজমুল হুদা সরকার এবং মীনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ারের চিফ কনসালট্যান্ট ডা. লুবনা ইয়াসমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
মিডল্যান্ড ব্যাংক সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে, এই অংশীদারিত্বের আওতায় মিডল্যান্ড ব্যাংকের সকল ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারীরা মীনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার থেকে সম্পূর্ণ বিনামূল্যে প্রথম স্ক্রিনিং সেবা গ্রহণ করতে পারবেন।
যার মধ্যে কনসালটেশন, আল্ট্রাসনোগ্রাফি ও কাউন্সেলিং রাখা হয়েছে। এছাড়াও কার্ডধারীরা সব ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষায় ২৫ শতাংশ ছাড়, রেডিওলজি ও ইমেজিং পরীক্ষায় ৫ শতাংশ ছাড়, আইভিএফ প্যাকেজে ১০ হাজার টাকা ছাড় এবং আইইউআই প্রক্রিয়ায় ২ হাজার টাকা ছাড় পাবেন।
অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের কার্ড বিভাগের প্রধান মো. আবেদ-উর-রহমান এবং মীনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার লিমিটেডের সিনিয়র ম্যানেজার (অপারেশনস) মেহমুদ হাসান জয়সহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।