১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডসে এবারও পুরস্কার জিতল এপেক্স

‘ফুটওয়্যার রিটেইলার অব দ্য ইয়ার–বাংলাদেশ’ ও ‘সাসটেইনেবিলিটি ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার–বাংলাদেশ’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে এপেক্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2025, 02:02 AM

Updated : 26 Aug 2026, 01:14 PM

দ্বিতীয়বারের মতো রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডসে দুটি ক্যাটেগরিতে পুরস্কার জিতেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। 

সম্প্রতি সিঙ্গাপুরে এবারের আসরের অনুষ্ঠানে কোম্পানিটি এ পুরস্কার জিতে নেয় বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদান রেখে রিটেইল ফুটওয়্যার ব্যবসা খাতে ভূমিকার জন্য ‘ফুটওয়্যার রিটেইলার অব দ্য ইয়ার–বাংলাদেশ’ ও ‘সাসটেইনেবিলিটি ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার–বাংলাদেশ’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে এপেক্স। 

গত বছরের রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস ২০২৪ আসরেও এপেক্স এই দুই ক্যাটেগরিতে পুরস্কার পেয়েছিল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেখানে বলা হয়, এশিয়ার রিটেইল ইন্ডাস্ট্রিতে কাস্টমার সার্ভিস, প্রোডাক্ট ও  রিটেইলে নতুনত্ব আর পরিবেশ সচেতনতা ক্ষেত্রে বিভিন্ন ব্র্যান্ডের ভূমিকা পর্যালোচনা করে পুরস্কৃত করার জন্য প্রতি বছর রিটেইল এশিয়া অ্যাওয়ার্ড আয়োজন করা হয়। 

দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড যেমন বার্কেনস্টক, এইচ অ্যান্ড এম, আইকিয়া হংকং, স্কেচার্স সিঙ্গাপুর, সেভেন-ইলেভেন সিঙ্গাপুরও পুরস্কৃত হয়েছে। 

এপেক্স বলছে, ১৯৯৭ সালে মাত্র ৪০০ স্কয়ার ফুটের একটি দোকান দিয়ে যাত্রা শুরু করে এখন তারা দেশজুড়ে পাঁচশর বেশি বিক্রয়কেন্দ্রের মাধ্যমে লাখ লাখ ক্রেতাকে সেবা দিচ্ছে।