২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসী আয়ে ভূমিকা: ট্রাস্ট ব্যাংকের আহসান জামান পেলেন সম্মাননা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এই পুরস্কার তুলে দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2026, 09:54 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

প্রবাসী আয় বৃদ্ধিতে কার্যকর নেতৃত্ব, আধুনিক ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা সম্প্রসারণে ভূমিকার স্বীকৃতি হিসেবে সম্মাননা পেলেন ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী।

‘এনআরবি গ্লোবাল’ এবং ‘এনআরবি ফ্যামিলি সাপোর্ট’ এর যৌথ আয়োজনে এক সম্মেলনে তাকে ‘এক্সিলেন্স ইন রেমিটেন্স লিডারশিপ অ্যান্ড ডায়াসপোরা ব্যাংকিং অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে।

ট্রাস্ট ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তার হাতে এই পুরস্কার তুলে দেন।