১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘গো গার্লসের’ বিদেশ ভ্রমণ: ছাড় পাবেন প্রাইম ব্যাংকের নারী গ্রাহকরা

এই চুক্তির আওতায় আন্তর্জাতিক ভ্রমণ প্যাকেজে সর্বোচ্চ ৬ শতাংশ ছাড় মিলবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2025, 04:51 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

নারীদের নিয়ে ভ্রমণ আয়োজন করা ট্যুর অপারেটর—গো গার্লসের আন্তর্জাতিক ভ্রমণ প্যাকেজে ‘বিশেষ ছাড়’ পাবেন প্রাইম ব্যাংকের নীরা গ্রাহকরা। 

এ বিষয়ে সম্প্রতি ব্যাংকের গুলশান কর্পোরেট অফিসে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

শনিবার ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের নীরা গ্রাহকরা আন্তর্জাতিক ভ্রমণ প্যাকেজে সর্বোচ্চ ৬ শতাংশ ছাড় এবং অন্যান্য নারী কার্ডহোল্ডাররা সর্বোচ্চ ৫ শতাংশ ছাড় উপভোগ করবেন। 

চুক্তিতে প্রাইম ব্যাংকের ‘প্রায়োরিটি ব্যাংকিংয়ের’ প্রধান তামান্না কাদরী ও গো গার্লসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সোনিয়া রেফাত সই করেন। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের কনজ্যুমার ব্যাংকিং বিভাগের এসভিপি তাকিয়ান চৌধুরী ও গো গার্লসের কাস্টমার রিলেশনশিপ কর্মকর্তা সুমাইয়া সুমা।