২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনোস্পুল বাংলাদেশের ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

এর মধ্যে ১৫ শতাংশ স্টক ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2025, 06:18 PM

Updated : 26 Aug 2026, 05:27 PM

মনোস্পুল বাংলাদেশ পিএলসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।

সোমবার এ সভায় কোম্পানির চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীন সভাপতিত্ব করেন।

মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এজিএমে শেয়ারহোল্ডাররা পরিচালনা পর্ষদ ঘোষিত ১৫ শতাংশ স্টক ও ৫ শতাংশ নগদ লভ্যাংশসহ অন্যান্য আলোচ্যসূচি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।

সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জামাল মহীউদ্দীন, পরিচালক মো. মোবারক হোসেন ও মো. গোলাম কিবরিয়া, কোম্পানি সচিব মো. ইমদাদুল হক ও সিএফও খন্দকার আশরাফ উদ্দীন উপস্থিত ছিলেন।

অনলাইনে যুক্ত ছিলেন পরিচালক মো. রেজাউল ইসলাম ও মো. আনোয়ার হোসেন, স্বতন্ত্র পরিচালক আতাউর রহমান ও শামসুন্নাহার।

সভায় ৫৫ জন শেয়ারহোল্ডার সশরীরে এবং অনলাইনে যুক্ত থেকে অংশ নেন।