২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, ১২টি জোনের জোনপ্রধান, ৮টি করপোরেট শাখার প্রধান, ২৯৮টি শাখার প্রধান ও ২০৮টি উপশাখার ইনচার্জ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2025, 12:48 PM

Updated : 10 Sep 2026, 12:40 PM

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ১২টি জোন ও আটটি করপোরেট শাখার ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান সম্মেলনে বক্তব্য রাখেন।

এছাড়া, বক্তব্য রাখেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, মুহাম্মদ সাঈদ উল্লাহ, এম কামাল উদ্দীন জসীম ও মো. মাকসুদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, ১২টি জোনের জোনপ্রধান, ৮টি করপোরেট শাখার প্রধান, ২৯৮টি শাখার প্রধান ও ২০৮টি উপশাখার ইনচার্জ উপস্থিত ছিলেন।