Published : 22 Dec 2025, 03:29 PM
টানা দ্বিতীয়বারের মতো ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’পেয়েছে স্যানিটারিওয়্যার ব্র্যান্ড স্টেলা।
গত শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ পদক দেওয়া হয়।
স্টেলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এ স্বীকৃতি স্টেলার বাজার নেতৃত্ব, ভোক্তাদের আস্থা এবং মানসম্মত পণ্য সরবরাহে ধারাবাহিক সাফল্যের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।
বছরের সেরা ব্র্যান্ড বাছাই করতে এনসার্চ লিমিটেড একটি জরিপ পরিচালনা করে। এ জরিপটি বাংলাদেশের আটটি বিভাগের শহর ও গ্রামীণ উভয় অঞ্চলে পরিচালিত হয়েছিল। সমান শতাংশের নারী ও পুরুষ নিয়ে মোট ১২ হাজার ৪০০ জনের সাক্ষাৎকারের ভিত্তিতে এ সন্মাননা দেওয়া হয়।
২০১০ সালে গাজীপুরের কালীগঞ্জে স্টেলার উৎপাদন কারখানা স্থাপন করা হয়।