২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ব্র্যাক ব্যাংকের 'রেমিটেন্স ক্যাম্পেইনে' রয়্যাল এনফিল্ড জিতলেন চট্টগ্রামের নাসের

“ব্র্যাক ব্যাংক দেশে রেমিটেন্স প্রবাহ বাড়ানোর ব্যাপারে অঙ্গীকারবদ্ধ,” বলেন ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2025, 01:17 AM

Updated : 26 Aug 2026, 02:23 PM

ব্র্যাক ব্যাংকের তিন মাস ধরে চলা রেমিটেন্স ক্যাম্পেইনে প্রথম পুরস্কার হিসেবে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল জিতেছেন চট্টগ্রামের একজন গ্রাহক।

মোহাম্মদ নাসের চট্টগ্রামের মুরাদপুর ব্রাঞ্চের একজন গ্রাহক, যিনি শীর্ষ রেমিটেন্স গ্রাহক হিসেবে পুরস্কারটি জিতেছেন।

বৈধ ও নিরাপদ চ্যানেলে প্রবাসী আয় দেশে পাঠাতে উদ্বুদ্ধ করতেই ব্র্যাক ব্যাংক এ ক্যাম্পেইনটি চালু করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

নাসেরকে পুরস্কার হস্তান্তর করেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস মো. শাহীন ইকবাল, রেমিটেন্স ও প্রবাসী ব্যাংকিংয়ের প্রধান শাহরিয়ার জামিল। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত এ ক্যাম্পেইন চলে। এতে গ্রাহকদের দেওয়া হয় নানা আকর্ষণীয় পুরস্কার। 

সাপ্তাহিক পুরস্কার হিসেবে ছিল মোবাইল ফোন, স্পিকার, পাওয়ার ব্যাংক, ইয়ারবাড ও গিফট কুপন।

প্রতি দুই সপ্তাহে মেগা পুরস্কার হিসেবে দেওয়া হয় রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, মাইক্রোওয়েভ ওভেন ও ওয়াটার পিউরিফায়ার। 

তারেক রেফাত উল্লাহ খান বলেন, “ব্র্যাক ব্যাংক দেশে রেমিটেন্স প্রবাহ বাড়ানোর ব্যাপারে অঙ্গীকারবদ্ধ।

"এই উদ্যোগ কেবল আমাদের ব্যাংকের তারল্য বৃদ্ধি ও আন্তর্জাতিক বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ খাতকে সহায়তাই করছে না, বরং নিরাপদ ও বৈধ চ্যানেলে রেমিটেন্স আহরণের মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও শক্তিশালী করছে।”