২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুয়েলভ ক্লদিংয়ের ‘১২.১২ উৎসবে’ বিশেষ ছাড়

দেশের সব আউটলেটে যেকোনো পণ্যে থাকছে ৩০ শতাংশ ছাড়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2025, 12:52 AM

Updated : 26 Aug 2026, 05:17 PM

১৩তম বর্ষপূর্তি সামনে রেখে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ‘টুয়েলভ ক্লদিং’ আয়োজন করেছে ‘১২.১২ শপিং উৎসব’। 

১২ ডিসেম্বর থেকে একযোগে দেশের সব আউটলেটে শুরু হচ্ছে এ উৎসব, যেখানে সব পণ্যে ৩০ শতাংশ মূল্যছাড় ঘোষণা করেছে ব্র্যান্ডটি।

বৃহস্পতিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘টুয়েলভ ক্লদিং’ জানিয়েছে,  যাত্রাপথের সাফল্য, পণ্যের বৈচিত্র্য ও ক্রেতাদের প্রতি কৃতজ্ঞতাকে কেন্দ্র করেই বছর শেষের এ বিশেষ ক্যাম্পেইন সাজানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘১২.১২’ উপলক্ষে এ বছর অতিরিক্ত কিছু বিশেষ সুবিধাও যুক্ত করা হয়েছে। নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় ক্রেতারা পাচ্ছেন তিন ধরনের বোনাস উপহার। 

“পাঁচ হাজার টাকা বা তার বেশি কেনাকাটায় ইনস্ট্যান্ট লয়্যালটি মেম্বারশিপ কার্ড, ১০ হাজার টাকার বেশি কেনাকাটায় টুয়েলভ ব্র্যান্ডের জুট ব্যাগ এবং ২০ হাজার টাকার বেশি কেনাকাটায় ১ হাজার টাকার টুয়েলভ গিফট ভাউচার পাবেন গ্রাহকরা। লয়্যালটি কার্ডপ্রাপ্ত ক্রেতারা সারা বছর বিশেষ ছাড় ও সুবিধা গ্রহণ করতে পারবেন, যা দীর্ঘমেয়াদে তাদের জন্য বাড়তি মূল্য যোগ করবে।”

ব্র্যান্ডটির অনলাইন শপেও এবারের ‘১২.১২ উৎসব’ চলছে বলে তুলে ধরা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।