বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ষষ্ঠ এজিএম অনুষ্ঠিত
সভায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের আর্থিক বিবরণী, নিরীক্ষিত স্থিতিপত্র ও লাভ-লোকসান হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে সোমবার এ সভার আয়োজন করা হয়।
ব্যাংকটি এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, সভায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের আর্থিক বিবরণী, নিরীক্ষিত স্থিতিপত্র ও লাভ-লোকসান হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট বছরের জন্য ৪ দশমিক ৫০ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীরসহ অন্যান্য পরিচালক ও শেয়ারধারীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও নাসিম সিকান্দার, উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।
