২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংকে যোগ দিলেন এক হাজার নবীন কর্মকর্তা

৯১ হাজার ৭৫৬ জন প্রার্থীর মধ্যে থেকে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ‘মেধার ভিত্তিতে’ তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2026, 08:12 PM

Updated : 26 Aug 2026, 05:28 PM

ইসলামী ব্যাংকে যোগ দেওয়া এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের বরণ করে নেওয়ার কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ব্যাংকটি বলছে, ৯১ হাজার ৭৫৬ জন প্রার্থীর মধ্যে থেকে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ‘মেধার ভিত্তিতে’ তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে।

তাদের মধ্যে ৬৪ জেলারই প্রতিনিধি রয়েছেন, সংখ্যার দিক দিয়ে প্রথম চট্টগ্রাম, দ্বিতীয় কুমিল্লা ও তৃতীয় কক্সবাজার জেলা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান বলেন, “বিগত বছরগুলোতে ইসলামী ব্যাংক অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। সকল চ্যালেঞ্জকে সম্ভাবনায় পরিণত করে আবারো ঘুরে দাঁড়িয়ে অগ্রগতির ধারায় ফিরে এসেছে সাধারণ মানুষের প্রিয় এই প্রতিষ্ঠান।”

এ ‘অগ্রযাত্রা’ আরো বেগবান করতে তরুণ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

নবীন কর্মকর্তাদের ‘সুন্দর ব্যবহার ও উন্নত সেবা’ দেওয়ার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনের পাশাপাশি পেশাগত উৎকর্ষতা অর্জনের আহ্বান জানান ব্যাংকটির চেয়ারম্যান।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, এম কামাল উদ্দীন জসিম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, কে.এম. মুনিরুল আলম আল-মামুন ও মো. মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন।