গুলশান ক্লাবের প্রেসিডেন্ট পদে আবারো এমএ কাদের
ক্লাবের ১ হাজার ১৫৬ জন সদস্য ভোট দেন, বিজয়ী প্রেসিডেন্ট প্রার্থী পান ৬৩৫ ভোট।
গুলশান ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট পদে আবারো নির্বাচিত হয়েছেন এমএ কাদের অনু।
এ জয়ের ফলে তিনি আরো এক বছর (২০২৫-২০২৬) প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্লাবটি এ তথ্য দিয়ে বলেছে, নির্বাচনে তিনি ৬৩৫ ভোট পেয়েছেন।
ক্লাবের মোট ১ হাজাত ১৫৬ জন সদস্য ভোট দেন।
শনিবার গুলশান ক্লাবে ৪৭তম বার্ষিক সাধারণ সভা এবং ২০২৫-২০২৬ সালের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
মেহতাজ কামাল খান সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হয়েছেন।
অন্যান্য নবনির্বাচিত পরিচালক হলেন- আনাফ আজিজ, সাদ রহিম চৌধুরী, হামিম হাসান (জয়ী), রুখসানা রাহিম, মো. আরাফাতুর রহমান আপেল, তানভীর ইসলাম, তাইসির হাসান আমিন, মুরাদ ইকবাল চৌধুরী এবং রিফাত বিন আলম।
গুলশান ক্লাব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান তারিকুর রহমান মিলন ফল ঘোষণা করেন।
