২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ২০০ শয্যার হাসপাতালের জন্য নাম ও লোগো আহ্বান

"এই উদ্যোগের মাধ্যমে আয়োজকরা একটি ব্যতিক্রমী ও জনসম্পৃক্ত প্রক্রিয়ায় হাসপাতালের পরিচিতি নির্ধারণ করতে চান," বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2026, 09:37 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

চট্টগ্রামে ২০০ শয্যার একটি হাসপাতালের জন্য নাম ও লোগো আহ্বান করা হয়েছে। 

সেরা নাম ও লোগো দেওয়া ব্যক্তি ব্যাংকক ভ্রমণের সুযোগ পাবেন বলে শনিবার নির্মিতব্য হাসপাতাল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়।

এতে বলা হয়েছে, “চট্টগ্রামে ২০০ শয্যার একটি অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই হাসপাতালের জন্য একটি আকর্ষণীয়, অর্থবহ ও সৃজনশীল নাম ও লোগো নির্ধারণের লক্ষ্যে দেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ কামনা করে কার্যক্রম শুরু হয়েছে।"

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, "আগ্রহীরা নিজেদের প্রস্তাবিত হাসপাতালের নাম ও লোগো ই-মেইল (hospitalnamehunting@gmail.com) বা হোয়াটসঅ্যাপের (০১৭৫৫-৬৯৫৮৫৮)

মাধ্যমে পাঠাতে পারবেন।"

আগামী ১০ জুনের মধ্যে নাম ও লোগো পাঠাতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিজয়ী ব্যক্তি

পাবেন ঢাকা-ব্যাংকক-ঢাকা বিমান টিকেটসহ ৩ দিন ২ রাতের ভ্রমণের সুযোগ।"

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "এই উদ্যোগের মাধ্যমে আয়োজকরা একটি ব্যতিক্রমধর্মী ও জনসম্পৃক্ত প্রক্রিয়ায় হাসপাতালের পরিচিতি নির্ধারণ করতে চান।"

সংশ্লিষ্টরা আশা করছেন, দেশের সৃজনশীল মানুষদের অংশগ্রহণে একটি অনন্য নাম ও লোগো নির্বাচন করা সম্ভব হবে, যা ভবিষ্যতে দেশের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।