Published : 11 Jan 2026, 08:33 PM
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (এসএমইএসপিডি) সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
অর্থ বিভাগের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি) আওতায় এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি) বাস্তবায়নে এ চুক্তি হয়।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে এ চুক্তি হয় বলে রোববার কমিউনিটি ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের পরিচালক নওশাদ মোস্তফা, এসএমইএসপিডির প্রোগ্রাম ডিরেক্টর নজরুল ইসলাম ও কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত সই করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার ও এক্সিকিউটিভ ডিরেক্টর হুসনে আরা শিখা উপস্থিত ছিলেন।