কমিউনিটি ব্যাংক ও ট্রপিক্যাল হোমস সমঝোতা চুক্তি
দুই কোম্পানির শীর্ষ নির্বাহীরা চুক্তিতে সই করেন।
আবাসন খাতের গ্রাহকদের ঋণ দিতে এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ট্রপিক্যাল হোমস লিমিটেড।
ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি দুই কোম্পানির শীর্ষ নির্বাহীরা চুক্তিতে সই করেন বলে বুধবার ব্যাংকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং ট্রপিক্যাল হোমস লিমিটেডের চেয়ারম্যান তানভীর রেজা সমঝোতা স্মারকে স্বাক্ষর শেষে তা বিনিময় করেন।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ বলছে, এই চুক্তির মাধ্যমে আবাসন খাতের গ্রাহকদের জন্য ঋণ সুবিধা আরও সহজ, দ্রুত ও মানসম্মতভাবে দেওয়া সম্ভব হবে। উভয় প্রতিষ্ঠানের আশা, এই সহযোগিতা আবাসন খাতে গ্রাহকসেবা উন্নয়ন এবং আর্থিক সুবিধা সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
