Published : 23 Nov 2025, 11:18 PM
দেশের 'শীর্ষ ১৬টি ব্র্যান্ডকে' নিয়ে 'ক্রিকেট কার্নিভাল' আয়োজন করল বিকাশ।
ঢাকার বসুন্ধরা কিংস ক্রিকেট মাঠে রোববার এই ক্রিকেট আয়োজনে আর্টিসান চ্যাম্পিয়ন এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট রানার-আপ হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ক্রিকেট কার্নিভালে অংশ নেওয়া অন্য ব্র্যান্ডগুলো হল- আড়ং, আরএফএল, বাটা, ওয়ালটন, স্বপ্ন, ইউনিমার্ট, অ্যাপোলো ক্লিনিক, সহজ ডট কম, ইনফিনিটি মেগা মল, ইজি ফ্যাশন, যাত্রী, গোযায়ান, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এবং বিকাশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকাশ তার শীর্ষ মার্চেন্টদের নিয়ে 'উৎসবমুখর পরিবেশে' ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনের মধ্য দিয়ে পারস্পারিক সম্পর্ককে জোরদার করতে এই কার্নিভালের আয়োজন করেছে।