২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

কমিউনিটি ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

এ উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার্সে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান ও আইজিপি আলী হোসেন ফকির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Sep 2026, 11:58 PM

Updated : 19 Sep 2026, 02:28 PM

পরিবর্তন, প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের প্রত্যয় নিয়ে সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন হওয়ার কথা সোমবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে ব্যাংকটি।

এ উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার্সে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান ও আইজিপি আলী হোসেন ফকির।

তিনি বলেন, ‘‘সাত বছরে কমিউনিটি ব্যাংক যে আস্থা ও সক্ষমতা অর্জন করেছে, তা অত্যন্ত গর্বের। ভবিষ্যতে আরও আধুনিক, জনবান্ধব ও টেকসই ব্যাংকিং সেবা নিশ্চিত করে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ব্যাংকটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- এটাই আমাদের প্রত্যাশা।’’

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, ‘‘ট্রান্সফর্ম, গ্রোথ অ্যান্ড সাসটেইনেবিলিটির মাধ্যমে কমিউনিটি ব্যাংককে আগামী দিনে আরও শক্তিশালী ও নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার।

‘‘আমাদের সবচেয়ে বড় শক্তি মানুষ- কর্মকর্তা-কর্মচারীরা। তাদের দক্ষতা, নিষ্ঠা, সম্মিলিত প্রচেষ্টা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমেই কমিউনিটি ব্যাংক আগামী দিনের সম্ভাবনাকে সাফল্যে রূপ দেবে।’’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের অ্যাডিশনাল আইজি (ফিন্যান্স) আকরাম হোসেন, অ্যাডিশনাল আইজি ও রেক্টর কাজী মো. ফজলুল করিম, অ্যাডিশনাল আইজি (কনফিডেন্সিয়াল) কামরুল আহসান, অ্যাডিশনাল ডিআইজি আহম্মদ মুঈদ ও কামরুল হাসান তালুকদার।

এছাড়া ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মোর্শেদ হাসান খান, সৈয়দ রফিকুল হক, মোহাম্মদ তফাজ্জুল হোসেন উপস্থিত ছিলেন।