শীতে কমফির নতুন ডিজাইনের কম্ফোর্টার
রিগ্যাল এম্পোরিয়াম, বেস্ট বাই, ডেইলি শপিং, আগোরা, স্বপ্ন, মীনাবাজারসহ অনুমোদিত ডিলার ও রিটেইলারদের কাছে কমফি কম্ফোর্টার পাওয়া যাচ্ছে।
শীতে গ্রাহকদের জন্য নতুন নয়টি ডিজাইনের কম্ফোর্টার বাজারে এনেছে শিল্পগ্রুপ আরএফএলের বেডিং ব্র্যান্ড কমফি।
শনিবার বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল কম্ফোর্টারগুলো উন্মোচন করেন।
প্রাণ-আরএফএল গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকদের চাহিদাকে গুরুত্ব দিয়ে তৈরি এসব নতুন কম্ফোর্টার হালকা, সহজে বহনযোগ্য, আরামদায়ক এবং সহজে পরিষ্কার করা যায়। নিজস্ব কারখানায় উন্নত কাঁচামাল ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন কমফি কম্ফোর্টার পাওয়া যাচ্ছে দেশের সর্বত্র।
আর এন পাল বলেন, “আরএফএল সবসময় ক্রেতাদের চাহিদা বিবেচনায় রেখে পণ্য উৎপাদন করে থাকে। শীতকালে গ্রাহকদের চাহিদা এবং বাজারে ডিজাইনের পরিবর্তিত ধারা আমরা খুব ঘনিষ্ঠভাবে পর্যালোচনা করি। শীতকালে মানুষ শুধু উষ্ণ থাকার জন্য নয়, বরং ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্যও স্টাইলিশ কমফোর্টার খোঁজেন।
“বর্তমান প্রজন্ম মানের পাশাপাশি নকশার বৈচিত্র্যকে বেশি গুরুত্ব দেয়। তাই আমরা গ্রাহকদের জীবনধারা ও রুচি বিশ্লেষণ করে এই নতুন নয়টি ডিজাইন তৈরি করেছি। আমাদের লক্ষ্য প্রতিটি পরিবার যেন তাদের ঘরের সাজ অনুযায়ী পছন্দের কম্ফোর্টারটি নির্বাচন করতে পারে।”
কমফির অপারেশন ইনচার্জ এ আর সামছুর রহমান বলেন, বর্তমানে রিগ্যাল এম্পোরিয়াম, বেস্ট বাই, ডেইলি শপিং, আগোরা, স্বপ্ন, মীনাবাজারসহ অনুমোদিত ডিলার ও রিটেইলারদের কাছে কমফি কম্ফোর্টার পাওয়া যাচ্ছে। এছাড়া ক্রেতারা চাইলে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম অথবা ডটকমের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে সহজে কমফি কম্ফোর্টার কেনাকাটা করতে পারবেন।
অনুষ্ঠানে কমফির হেড অব মার্কেটিং শফিক শাহিন, ডেপুটি ম্যানেজার (অপারেশন) মুকুল হোসাইনসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
