১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডে 'গোল্ড' জিতল ক্রাউন প্লাজা ঢাকা

‘বেস্ট প্রমোশন ক্যাম্পেইন’ বিভাগে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে ঢাকার এই পাঁচতারকা হোটেলটি।

সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডে 'গোল্ড' জিতল ক্রাউন প্লাজা ঢাকা

সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডে 'গোল্ড' জিতল ক্রাউন প্লাজা ঢাকা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Oct 2026, 04:15 PM

Updated : 11 Oct 2026, 04:15 PM

সৃজনশীল প্রচারণা, টেকসই পরিবেশবান্ধব উদ্যোগ এবং সামাজিক দায়বদ্ধতার আন্তর্জাতিক স্বীকৃতি পেল ক্রাউন প্লাজা ঢাকা গুলশান।

আতিথেয়তা খাতের ‘সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস (সাটা) ২০২৬’-এর ১০ম আসরে ‘বেস্ট প্রমোশন ক্যাম্পেইন’ বিভাগে মর্যাদাপূর্ণ ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে ঢাকার এই পাঁচতারকা হোটেলটি।

সম্প্রতি মালদ্বীপের মালে শহরের ‘বার্সেলো নাসানধুরা মালে’ তে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার ভ্রমণ, পর্যটন ও আতিথেয়তা খাতের সেরা সাফল্যগুলোর মাঝে এই পুরস্কার ঘোষণা করা হয়।

হোটেল কর্তৃপক্ষের দেওয়া এক বিজ্ঞপ্তিতে, কেবল ব্র্যান্ডের প্রচারণায় সীমাবদ্ধ না থেকে পরিবেশ সুরক্ষা, সামাজিক উন্নয়ন ও অতিথিদের অর্থবহ অভিজ্ঞতা দেওয়ার অনন্য দর্শনের ওপর ভিত্তি করে পরিচালিত উদ্যোগগুলোর স্বীকৃতি হিসেবে তারা এ সম্মাননা পেয়েছে।

পরিবেশ সুরক্ষায় আইএইচজির ‘জার্নি টু টুমরো’ টেকসই উন্নয়ন অঙ্গীকারের অংশ হিসেবে হোটেলটি ‘আরআরআর’ (রিডিউস, রিইউজ, রিভাইভ) উদ্যোগের অধীনে একবারে ব্যবহারযোগ্য ৩,৬৮৮টি প্লাস্টিক বোতল পুনর্ব্যবহার করে একটি ক্রিসমাস ট্রি তৈরি করে।

এছাড়া সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ‘গিভিং ফর গুড’ কর্মসূচির আওতায় রক্তদান, পরিচ্ছন্নতা অভিযান, নারী উদ্যোক্তাদের জন্য ‘ওয়াও মার্কেট’ এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সহায়তায় ‘মিনিংফুল ম্যারাথন ২.০’-এর আয়োজন করে প্রতিষ্ঠানটি। ম্যারাথন থেকে সংগৃহীত অর্থ ‘অদম্য বাংলাদেশ ফাউন্ডেশন’ পরিচালিত ‘মজার স্কুল’ এর কার্যক্রমে দেওয়া হয়।

ডাইনিং অভিজ্ঞতায় ভিন্নতা আনতে হোটেলটির ‘বিস্ট বাই এমকে’ রুফটপ রেস্তোরাঁয় আন্তর্জাতিক খাবারের ছোঁয়ায় বিশেষ 'পাসপোর্ট মেনু' চালু করে, যা অতিথিদের বিশ্বভ্রমণের অনুভূতির স্বাদ দেয়।

আন্তর্জাতিক এই স্বীকৃতি অর্জন নিয়ে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের জেনারেল ম্যানেজার কার্থি ভি. কে. বলেন, “এই গোল্ড অ্যাওয়ার্ড আমাদের পুরো টিমের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমাদের কাজের মূলে রয়েছে মানুষ। এই স্বীকৃতি প্রমাণ করে যে, টেকসই পরিকল্পনা, সামাজিক দায়বদ্ধতা এবং একনিষ্ঠতার মাধ্যমে আতিথেয়তা খাতেও ইতিবাচক ও দীর্ঘস্থায়ী পরিবর্তন আনা সম্ভব।”

দক্ষিণ এশিয়ার ট্রাভেল ও হোটেল খাতের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘সাটা’ আতিথেয়তা খাতের উদ্ভাবন ও অনন্য অবদানকে স্বীকৃতি দিয়ে থাকে। এই পুরস্কার দায়িত্বশীল আতিথেয়তা সেবা এবং সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখার প্রতি ক্রাউন প্লাজার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করল বলে জানিয়েছেন হোটেলটি।