২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৬,৪৫১ পরিবারে ফ্যামিলি কার্ডের টাকা পৌঁছে দিয়েছে ‘নগদ’

"সরকারের এমন একটি প্রকল্পে আমাদের অংশীদার করায় আমরা গোটা নগদ পরিবার সরকারপ্রধানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2026, 12:07 PM

Updated : 26 Aug 2026, 03:08 PM

নারী প্রধান পরিবারকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে সরকার যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছে, তার অর্থ বিতরণের মাধ্যম হিসেবে মোবাইলের আর্থিক সেবা নগদকেও বেছে নেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে কড়াইল বস্তি এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন।

এই কর্মসূচির আওতায় পরীক্ষামূলক পর্যায়ে ১৩ জেলার ছয় হাজার ৪৫১টি পরিবার ‘নগদ’ এর মাধ্যমে এক কোটি ৬২ লাখ চার হাজার ২৬৫ টাকা পেয়েছেন বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নগদের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের প্রধান মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, "সরকারের এমন একটি প্রকল্পে আমাদের অংশীদার করায় আমরা গোটা নগদ পরিবার সরকারপ্রধানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।”

সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলা ও সিটি করপোরেশন এলাকার দরিদ্র পরিবারগুলোকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। 

প্রাথমিক পর্যায়ে দেশের ১৩ জেলার সিটি করপোরেশন, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।