কফি ও হট চকলেট ফাজের স্বাদে সেভয় ডিস্কোন আইসক্রিম
আইসক্রিমের উপরে থাকাছে রিচ ডার্ক চকলেট ডিস্ক, ক্রানচি হানিকম্ব, প্রিমিয়াম কফি আইসক্রিম, আর এর ভেতরে থাকছে হট চকলেট ফাজ।
দেশের অন্যতম আইসক্রিম ব্র্যান্ড সেভয় কফি ও হট চকলেট ফাজের স্বাদে নতুন ‘সেভয় ডিস্কোন আইসক্রিম’ বাজারে আনছে।
নতুন এ আইসক্রিম শিগগিরই সারাদেশে পাওয়া যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সেভয়।
সেভয় দাবি করছে, এ আইসক্রিমটি হবে স্বাদে, টেক্সচারে আর স্টাইলে গ্রাহকদের জন্য ‘একদম নতুন অভিজ্ঞতা’।
আইসক্রিমের উপরে থাকাছে রিচ ডার্ক চকলেট ডিস্ক, ক্রানচি হানিকম্ব, প্রিমিয়াম কফি আইসক্রিম, আর এর ভেতরে থাকছে হট চকলেট ফাজ, যা মচমচে চকলেট ওয়েফার কোনে পরিবেশন করা হয়েছে।
তরুণ প্রজন্মের কথা ভেবে এ পণ্যটি বাজারে আনা হয়েছে জানিয়ে সেভয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, শিগগিরই এটি সারাদেশের পাওয়া যাবে।
