১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রথম ‘সাসটেইনেবিলিটি রিপোর্ট’ প্রকাশ করলো ট্রাস্ট ব্যাংক

“পরিবেশ, সমাজ ও সুশাসনকে গুরুত্ব দিয়ে ট্রাস্ট ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে,” বলেন আহসান জামান চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2025, 10:28 PM

Updated : 26 Aug 2026, 05:25 PM

প্রথমবারের মতো নিজেদের ‘সাসটেইনেবিলিটি রিপোর্ট’ প্রকাশ করল ট্রাস্ট ব্যাংক পিএলসি।

রোববার ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্য অর্জনসহ পরিবেশগত, সামাজিক ও সুশাসনের মতো বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের (এসএফডি) পরিচালক চৌধুরী লিয়াকত আলী এবং ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী আনুষ্ঠানিকভাবে রিপোর্ট উন্মোচন করেন।

ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহসান জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা আখলাসুর রহমান ভূঁইয়া, উপব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন সরকার এবং ঋণ ঝুঁকি ব্যাবস্থাপনা বিভাগ ও সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের প্রধান এ বি এম মিজানুর রহমান উপস্থিত ছিলেন। 

আহসান জামান চৌধুরী বলেন, “বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে ট্রাস্ট ব্যাংক ইতোমধ্যে পর পর দুবার দেশের শীর্ষ টেকসই ব্যাংকের মধ্যে স্থান পেয়েছে। ট্রাস্ট ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা অনুযায়ী পরিবেশ, সমাজ ও সুশাসনকে গুরুত্ব দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে। 

“মানুষ, পৃথিবী ও মুনাফা-এই তিনের সমন্বয়ে ‘ট্রিপল বটম লাইন’ রক্ষায় ট্রাস্ট ব্যাংক অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করছে, যা একটি টেকসই ভবিষ্যতের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন।”