২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রবিতে বিকাশ দিয়ে সর্বোচ্চ রিচার্জকারীদের হাতে বাইক, এসি, টিভি

“গ্রাহকদের মোবাইল রিচার্জের সেবা আরও সহজ করতে এ ক্যাম্পেইন আয়োজন করা হয়," বলছে বিকাশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2025, 05:42 PM

Updated : 26 Aug 2026, 01:38 PM

মোবাইল ফোন অপারেটর রবিতে বিকাশ দিয়ে ‘সর্বোচ্চ রিচার্জ করে’ গ্রাহকরা জিতে নিয়েছেন মোটরসাইকেল, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও স্মার্ট টিভি। 

এছাড়া ২১ থেকে ২৬ জুলাই পর্যন্ত চলা মেগা ক্যাশব্যাক ক্যাম্পেইনে প্রতিদিন সর্বোচ্চ রিচার্জকারী ২০ জন গ্রাহক পেয়েছেন ১০ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন অংকের ক্যাশব্যাক। 

শনিবার বিকাশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "সম্প্রতি বিকাশ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিজয়ীতে হাতে বাইক, এসি, ও স্মার্ট টিভির কুপন তুলে দেওয়া হয়। গ্রাহকদের মোবাইল রিচার্জের সেবা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে এই ক্যাম্পেইন আয়োজন করা হয়।"

বিকাশ জানিয়েছে, ক্যাম্পেইনে সর্বোচ্চ রিচার্জকারী গ্রাহকের জন্য ছিল ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের মোটরবাইক কুপন। ২য় ও ৩য় সর্বোচ্চ রিচার্জকারী পান ৫০ হাজার টাকা মূল্যের এসি কুপন এবং ৪র্থ ও ৫ম সর্বোচ্চ রিচার্জকারী পান ৪০ হাজার টাকা মূল্যের স্মার্ট টিভি কুপন। 

বিকাশ বলছে, তাদের মোবাইল আর্থিক সেবার সঙ্গে রবি শুরু থেকেই যুক্ত আছে। বিকাশ থেকে স্বাচ্ছন্দ্যে ইন্টারনেট, মিনিট, বান্ডেল, স্পেশাল রেট, বিনোদন প্যাকসহ মোবাইল রিচার্জের বিভিন্ন অফার পছন্দানুযায়ী নিতে পারছেন গ্রাহকরা।