২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিজ হোল্ডিংসের ফ্ল্যাট কিনতে ঋণ পাবেন মিডল্যান্ড ব্যাংকের গ্রাহকরা

এ বিষয়ে দুই কোম্পানির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2026, 05:40 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

ব্রিজ হোল্ডিংস লিমিটেড থেকে ফ্ল্যাট কিনলে বিশেষ ঋণ সুবিধা পাবেন মিডল্যান্ড ব্যাংকের গ্রাহকরা।

এ বিষয়ে ব্রিজ হোল্ডিংস লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের কথা জানিয়েছে মিডল্যান্ড ব্যাংক কর্তৃপক্ষ। 

গেল ১৯ জানুয়ারি ঢাকার গুলশানে ব্রিজ হোল্ডিংয়ের প্রধান কার্যালয়ে এই এমওইউ স্বাক্ষরিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন এবং ব্রিজ হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান মো. হারুন-উর রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এর ফলে গ্রাহকরা ব্রিজ হোল্ডিংস লিমিটেড থেকে সম্পত্তি কেনার জন্য মিডল্যান্ড ব্যাংকের ইসলামী ব্যাংকিং সার্ভিসের অধীনে শরিয়াহ ভিত্তিক হায়ার পারচেজ ঋণ সুবিধা পাবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ব্রিজ হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রশিদ, বিক্রয় ও বিপণন পরিচালক হাসান মাহবুবুর রহমান এবং মিডল্যান্ড ব্যাংকের রিটেইল ব্যাংকিং প্রধান এবং প্রধান ব্যাংকাসিউরেন্স অফিসার মো. রাশেদ আকতার, ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের ইউনিট প্রধান মো. মাজিদুল হক পাটোয়ারী চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।