১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নগদে ফিরে স্কুটি জিতলেন ময়মনসিংহের সোহেল

২৩ হাজারের বেশি গ্রাহক ৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়েছেন, বলা হয় বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2025, 06:56 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

নগদে ফিরে আসা বা নতুন অ্যাকাউন্ট খোলার ক্যাম্পেইনে অংশ নিয়ে স্কুটি জিতে নিলেন ময়মনসিংহের সোহেল।

বুধবার দুপুরে টেলিভিশন অভিনেত্রী পারসা ইভানা নগদের পক্ষ থেকে মোটরসাইকেল বিজয়ী শফিকুলের হাতে পুরস্কার তুলে দেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

শফিকুল ইসলাম বলেন, “প্রথমে তো বিশ্বাসই করতে পারিনি। যখন দেখলাম স্কুটি নিয়ে তারা আমার বাসায় চলে এসেছেন, তখন খুবই খুশি হয়েছি। নগদে লেনদেন করার মাধ্যমে আমি এরকম পুরস্কার পাব, ভাবতেও পারিনি।”

‘আসা আর ফেরা, সারপ্রাইজ সেরা’ শিরোনামে সম্প্রতি একটি ক্যাম্পেইন চালু করে নগদ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ হাজারের বেশি গ্রাহক ৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়েছেন। পাশাপাশি সারপ্রাইজ রিচার্জ অফারে অংশ নিয়ে বোনাস রিচার্জ পেয়েছেন দুই হাজারের বেশি গ্রাহক। 

সকাল ৬টা থেকে রাত ১০টা ৫৯ মিনিট পর্যন্ত প্রতি মিনিটের প্রথম লেনদেনকারী গ্রাহককে ক্যাশব্যাক দেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

নগদ বলছে, এই ক্যাম্পেইনে মেগা পুরস্কার হিসেবে থাকছে একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল। 

নগদের এই ক্যাম্পেইনে নিয়মিত লেনদেন না করা গ্রাহক যদি নগদে ফিরে লেনদেন করেন এবং কেউ নতুন নগদ অ্যাকাউন্ট খুলে লেনদেন করেন, তাদের জন্য থাকছে প্রতিদিন ক্যাশব্যাকসহ হাজারো পুরস্কার জেতার সুযোগ।