২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিকুঞ্জে ব্র্যাক ব্যাংকের নতুন শাখা

জোয়ার সাহারার এশিয়ান টাওয়ারে নতুন এই শাখার কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2025, 09:29 PM

Updated : 26 Aug 2026, 02:28 PM

ঢাকার নিকুঞ্জ আবাসিক এলাকায় নতুন একটি শাখা চালু করেছে বেসরকারি ব্র্যাক ব্যাংক। 

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক ব্যাংক জানিয়েছে, রোববার জোয়ার সাহারার এশিয়ান টাওয়ারে নতুন এই শাখার কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান।

ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, হেড অব জেনারেল সার্ভিসেস মো. আমিন আকবর  এবং সিনিয়র জোনাল হেড (নর্থ) এ কে এম তারেকসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দর, কূটনৈতিক এলাকা এবং প্রধান আবাসিক ও বাণিজ্যিক এলাকার কাছাকাছি হওয়ায় নিকুঞ্জ শাখা এসএমই, রিটেইল ও করপোরেট সেবায় বিশেষ ভূমিকা রাখবে।

বর্তমানে সারাদেশে ব্র্যাক ব্যাংকের ২৯৮টি শাখা ও উপ-শাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস এবং ১, ১২১টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের ব্যাংকিং নেটওয়ার্ক রয়েছে।