ট্রাস্ট ব্যাংক ও গ্রামীণফোনের সভা
পারস্পরিক সহযোগিতার আওতায় উভয় প্রতিষ্ঠান প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী পণ্য ও সেবা চালু করবে।
বিভিন্ন ডিজিটাল পেমেন্ট সমাধানে কৌশল নির্ধারণে সভা করেছে ট্রাস্ট ব্যাংক ও গ্রামীণফোন।
ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি এ সভা হয়েছে ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আহসান জামান চৌধুরী এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান সভায় নেতৃত্ব দেন। সহযোগিতার আওতায় উভয় প্রতিষ্ঠান প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী পণ্য ও সেবা চালু করবে। গ্রাহককেন্দ্রিক কার্যক্রম পরিচালনা করবে এবং নিরাপদ, দ্রুত ও সহজলভ্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত করবে। এর ফলে গ্রাহক যেকোনো স্থান থেকে, যেকোনো সময়ে সহজে ব্যাংকিং সেবা নিতে পারবেন।
সভায় ট্রাস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আখলাসুর রহমান ভূইয়া ও মো. কামাল হোসেন সরকার, এসইভিপি ও ব্যবসা বিভাগের প্রধান মো. মাহবুব হোসেন, এসইভিপি ও হেড অব জিএসএসডি মো. মামুন অর রশিদ এবং গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার (সিবিও) আসিফ নাঈমুর রশীদ, ডিরেক্টর ও হেড অব লার্জ অ্যাকাউন্টস এম শাওন আজাদ, জেনারেল ম্যানেজার ও হেড অব লার্জ অ্যাকাউন্ট মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
