Published : 26 Aug 2025, 08:52 PM
বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি। ‘সময় এখন আমার’ ট্যাগলাইনে আসা এই ডিভাইসটির নাম শাওমি রেডমি ১৫সি।
মঙ্গলবার শাওমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ফোনে রয়েছে সেগমেন্টের সবচেয়ে বড় ৬.৯ ইঞ্চি ডট ড্রপ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ।
ফলে ভিডিও, গেইম কিংবা অন্য কনটেন্ট আরও ভালোভাবে উপভোগ করা যাবে। আলো অনুসারে স্ক্রিনের ব্রাইটনেস স্বয়ংক্রিয়ভাবে বদলে গিয়ে চোখের সুরক্ষাতেও ভূমিকা রাখবে ডিভাইসটি।
পাতলা, হালকা ডিজাইনের এই স্মার্টফোন মিলছে তিনটি রঙে—মিডনাইট ব্ল্যাক, মিন্ট গ্রিন ও মুনলাইট ব্লু। দুটি ভ্যারিয়েন্টে ফোনটি শাওমির সব অফিশিয়াল স্টোরে পাওয়া যাচ্ছে।
• ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ: ১৪ হাজার ৯৯৯ টাকা
• ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ: ১৭ হাজার ৪৯৯ টাকা
শাওমির ভাষ্য, ডিসপ্লেতে ব্যবহৃত প্রযুক্তির কারণে ফোনটি জার্মান কোম্পানি টিইউভি রেইনল্যান্ডের তিনটি সার্টিফিকেশন (লো ব্লু লাইট, সারকাডিয়ান ফ্রেন্ডলি ও ফ্লিকার ফ্রি) পেয়েছে।
এ ডিভাইসের বড় শক্তি হলো এর ৬০০০ এমএএইচ ব্যাটারি। সঙ্গে রয়েছে ৩৩ ওয়াট টার্বো চার্জার, যা দিয়ে মাত্র ৩১ মিনিটে ব্যাটারি শূন্য থেকে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে। ১০ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা থাকায় ফোনটি প্রয়োজনে পাওয়ারব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে।
ক্যামেরা হিসেবে রয়েছে এআই–সংযুক্ত ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা, যা অল্প আলোতেও স্পষ্ট ছবি তুলতে পারবে। সেলফির জন্য আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ফোনটিতে আছে মিডিয়াটেক হেলিও জি৮১ আলট্রা অক্টা-কোর প্রসেসর, যা দৈনন্দিন ব্যবহারে ‘মসৃণ পারফরম্যান্স’ নিশ্চিত করবে। নিরাপত্তার জন্য থাকছে এআই ফেইস লক ও সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ধুলাবালি ও পানির ছিটেফোটা থেকে সুরক্ষা দিতে রয়েছে আইপি৬৪ রেটিং।
শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “এই সেগমেন্টের সবচেয়ে বড় ডিসপ্লে যুক্ত স্মার্টফোন বাজারে আনতে পেরে আমরা আনন্দিত। শাওমি রেডমি ১৪সি–তে যেমন সাড়া পেয়েছিলাম, ১৫সি–ও শাওমি ফ্যানদের জন্য বিনোদনের অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তুলবে।”