স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ‘দি ক্রোম্যাটিক্স’
প্রতিযোগিতায় রানার-আপ হয়েছে ‘দি আল্টিমেট কুইজার’।
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) টেক্সটাইল ক্লাবের আয়োজনে কুইজ প্রতিযোগিতা ‘টেক্স কুইজার্ডের’ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে মহাখালী ক্যাম্পাসে এ প্রতিযোগিতায় টিম ‘দি ক্রোম্যাটিক্স’ চ্যাম্পিয়ন ও ‘দি আল্টিমেট কুইজার’ রানার-আপ হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আইএসইউর ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন মো. আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য আব্দুল আউয়াল খান প্রধান অতিথি ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রধান মো. হাকিকুর রহমান, প্রক্টর নাসের ইকবাল, অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান জগলুল হক মৃধা, টেক্সটাইল ক্লাবের মডারেটর মো. হাসিবুল হাসান, সাবেক মডারেটর মুসা আলী রেজাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
