২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিসা ও আইএফআইসি ব্যাংকের  ‘ক্রস-বর্ডার ক্যাম্পেইনে’ বিজয়ী শাহরিয়ার

ক্যাম্পেইনটি যৌথভাবে আয়োজন ডিজিটাল পেমেন্ট গেটওয়ে ভিসা ও আইএফআইসি ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 08:19 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

‘ক্রস-বর্ডার ক্যাম্পেইনে’ অগাস্ট–সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ লেনদেন করে বিজয়ী হয়েছেন আইএফআইসি ব্যাংকের গ্রাহক শাহরিয়ার আহমেদ। 

রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে শাহরিয়ারকে পুরস্কৃত করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তি আইএফআইসি ব্যাংক জানিয়েছে।

ক্রস-বর্ডার ক্যাম্পেইনটি ডিজিটাল পেমেন্ট গেটওয়ে ভিসা ও আইএফআইসি ব্যাংক যৌথভাবে আয়োজন করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে ইসলাম গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আহমেদের হাতে এক লাখ টাকার ‘গিফট ভাউচার’ তুলে দেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা এবং ভিসার কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, নেপাল ও ভুটান) সাব্বির আহমেদ।

অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সৈয়দ মনসুর মোস্তফা  গ্রাহকদের অনুপ্রাণিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালানোর আগ্রহ প্রকাশ করেন।