২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

হয়ে গেল ‘ইয়ামাহা রাইডার্স ক্লাবের’ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল

ঢাকার বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত হয় মাসব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2026, 10:10 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

ইয়ামাহা মোটরসাইকেল ব্যবহারকারীদের সংগঠন ‘ইয়ামাহা রাইডার্স ক্লাবের’ উদ্যোগে সারাদেশে ব্যাডমিন্টন প্রতিযোগিতা হয়েছে।

গেল শুক্রবার ঢাকার বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত হয়েছে মাসব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন জেলা থেকে ক্লাবের নিবন্ধিত ৩৩৬ জন সদস্য ১৬৮টি দলে বিভক্ত হয়ে এ প্রতিযোগিতায় অংশ নেয়। ফাইনালে চারটি ক্যাটাগরিতে চূড়ান্ত ম্যাচ হয়।

এসিআই মটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস প্রধান অতিথি হিসেবে ফাইনালে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।