মোটরগাড়ি খাতের ভবিষ্যত নিয়ে টয়োটা-বিডার মতবিনিময়
বৈঠকে উভয় পক্ষই দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি, টেকসই মোটরগাড়ি ভবিষ্যৎ ও ব্যবসায়িক পরিবেশ উন্নতির উপর জোর দিয়ে এই খাতের সামগ্রিক উন্নয়নের বিষয়ে মতবিনিময় করেন।
টয়োটা বাংলাদেশ লিমিটেডের (টিবিএল) সঙ্গে ‘টেকসই মোটরগাড়ি’, এ খাতের ভবিষ্যৎ ও ব্যবসায়িক পরিবেশ নিয়ে মতবিনিময় করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিবিএল বলেছে, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন টয়োটা বাংলাদেশের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে উভয় পক্ষই দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি, টেকসই মোটরগাড়ি ভবিষ্যৎ ও ব্যবসায়িক পরিবেশের উন্নতির উপর জোর দিয়ে এই খাতের সামগ্রিক উন্নয়নের বিষয়ে মতবিনিময় করেন।
