‘সব সমাধান বিকাশ-এ’: আলী হাসানের নতুন র্যাপ
“র্যাপ-মিউজিক করতে গিয়ে আমাদের প্রায়ই প্রতিদিনের জীবন থেকে গল্প বের করতে হয়। তাই বিকাশ-এর উদাহরণ দিয়ে গল্পের মাধ্যমে আমাদের ফলোয়ারদের মধ্যে এসব বিষয়ে সচেতনতা বাড়াতেই আমাদের এই গান।”
মোবাইল রিচার্জ, পেমেন্ট, পে বিল বা সেভিংসসহ বিভিন্ন ডিজিটাল লেনদেনের সমাধান–বিকাশ অ্যাপ নিয়ে নতুন একটি বাংলা গান বেঁধেছেন র্যাপার আলী হাসান, যা ইউটিউবে দেখা হয়েছে ৪০ লাখ বারের বেশি।
বিকাশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ জুন শিল্পীর ইউটিউব চ্যানেলে ‘সব সমাধান’ শীর্ষক গানটি প্রকাশিত হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তরুণ প্রজন্মের আবেগ, অনুভূতি, দ্রোহ, আনন্দ-বেদনার স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ র্যাপ সংগীত দেশে বেশ জনপ্রিয়।
“সেই জনপ্রিয় ধারাকে ব্যবহার করেই সহজ, সাবলীল এবং স্পষ্ট লিরিকে বিকাশ এর ডিজিটাল লেনদেনের সব সমাধানের কথাগুলো আকর্ষণীয়ভাবে তুলে ধরেছেন এই তরুণ গায়ক।”
“পাশাপাশি সচেতনতার বার্তাও দিয়েছেন–কীভাবে ডিজিটাল লেনদেনে প্রতারণার হাত থেকে নিজেকে নিরাপদ রাখা যায়। শক্তিশালী কথা ও মজার ছন্দ ও সুরে নির্মিত মিউজিক ভিডিওটি তাই সহজেই দর্শকের দৃষ্টি কেড়েছে।”
আলী হাসান বলেন, “টাকা এখন লিকুইড, এই খবর কি আছে? প্রতিদিনই আমরা কোনো না কোনো কাজে ডিজিটাল লেনদেন করি। কিন্তু এখনও এই সেবার অনেক কিছুই আমাদের জানা থাকে না, যেগুলো হয়তো আমাদের দৈনিক জীবনে লেনদেনকে আরও সহজ ও সুরক্ষিত করে।
“র্যাপ-মিউজিক করতে গিয়ে আমাদের প্রায়ই প্রতিদিনের জীবন থেকে গল্প বের করতে হয়। তাই বিকাশ-এর উদাহরণ দিয়ে গল্পের মাধ্যমে আমাদের ফলোয়ারদের মধ্যে এসব বিষয়ে সচেতনতা বাড়াতেই আমাদের এই গান।”
