ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন ২৭ ক্রেতা
উপহারপ্রাপ্তদের মধ্যে গাজীপুরের চারজন, নীলফামারীর ১০ জন, টাঙ্গাইলের ৫ জন এবং সিলেটের ৮ জন ক্রেতা রয়েছেন।
ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় ২৭ জন ক্রেতার হাতে উপহারের ফ্রিজ, টিভিসহ বিভিন্ন পণ্য তুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন জানিয়েছে, উপহারপ্রাপ্তদের মধ্যে গাজীপুরের চারজন, নীলফামারীর ১০ জন, টাঙ্গাইলের ৫ জন এবং সিলেটের ৮ জন ক্রেতা রয়েছেন।
আলাদা অনুষ্ঠানে তাদের হাতে উপহার তুলে দিয়েছেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশজুড়ে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩। এ ক্যাম্পেইনের আওতায় রেজিস্ট্রেশনের মাধ্যমে ওয়ালটন পণ্য কিনে গ্রাহকরা পাচ্ছেন ‘কোটি কোটি টাকার’ পণ্য ফ্রি ও ক্যাশ ভাউচার সুবিধা।
গত বছরের ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া ক্যাম্পেইনের এই সিজনে দেশব্যাপী ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে পণ্য কিনে ক্রেতারা পাচ্ছেন সর্বাধুনিক প্রযুক্তির সাইড বাই সাইড রেফ্রিজারেটর, এসি, টিভি, ওয়াশিং মেশিন, ওভেনসহ বিভিন্ন ধরনের পণ্য ফ্রি এবং নিশ্চিত উপহার।
