১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পেলেন ২৭ সাংবাদিক

২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত প্রকাশিত প্রতিবেদনগুলো পুরস্কারের জন্য বিবেচিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2025, 09:10 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

অনুসন্ধানী সাংবাদিকতায় ‘অবদান’ রাখায় ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের ২৭ জন সাংবাদিক।

রোববার ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ পুরস্কারে সহযোগিতা করেছে মোবাইল ফোনে আর্থিক সেবা (এমএফএস) দেওয়া কোম্পানি— নগদ।

অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, নগদ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কায়সার আহমেদ চৌধুরী, নগদ লিমিটেডের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহও উপস্থিতি ছিলেন।

২৪টি ক্যাটাগরিতে ২৭টি প্রতিবেদন পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত প্রকাশিত প্রতিবেদনগুলো পুরস্কারের জন্য বিবেচিত হয়েছে।

পুরস্কার বিজয়ীরা হলেন— সালাহ উদ্দিন জসিম (জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকম), সাজ্জাদুর রহমান (বিজনেস স্ট্যান্ডার্ড), রফিকুল ইসলাম (ডেইলি সান), এম এ নোমান (আমার দেশ), জিয়াদুল ইসলাম (আমাদের সময়), মো. শাখাওয়াত প্রিন্স (বিজনেস স্ট্যান্ডার্ড), মো. শরিফুল ইসলাম (ডেইলি স্টার), দীপন নন্দী (ডেইলি স্টার), হারুন আর রশিদ (কালবেলা), মো. আবু সালেহ রনি (সমকাল), মো. রাহেনুর ইসলাম (সকালসন্ধ্যা ডটকম), মো. শওকত আলী (দেশ রূপান্তর), মো. জসীম উদ্দীন (ঢাকা পোস্ট ডটকম), এহসানুল হক জসীম (ডেইলি সান), মো. হেলিমুল আলম (ডেইলি স্টার), শামসুল হক মোহাম্মদ মিরাজ (কালের কণ্ঠ), শাহ মো. রাশেদুর রহমান  (ডিবিসি নিউজ), আবু জাহেদ মুহম্মদ সেলিম (মাছরাঙা টেলিভিশন), আলমগীর হোসেন (যমুনা টেলিভিশন), রাজিব ঘোষ (ডিবিসি নিউজ), মো. ইমদাদুল হক (চ্যানেল টোয়েন্টিফোর), মো: ইউসুফ আলী (ডিবিসি নিউজ), সুশান্ত কে সিনহা (একাত্তর টেলিভিশন), শাহনাজ শারমীন (একাত্তর টেলিভিশন), মেহ্দী আজাদ মাসুম (বৈশাখী টেলিভিশন), মৌসুমী ইসলাম (ডেইলি সান) এবং হাসান আরিফ (রূপালী বাংলাদেশ)।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউয়ের সভাপতি আবু সালেহ আকন; স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। 

এ পুরস্কারের জন্য গঠিত ১০ সদস্যের জুরিবোর্ডের চেয়ারম্যান ছিলেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ।