Published : 20 Sep 2026, 05:13 PM
মা দিবস উপলক্ষে প্রতিবারের মতো হয়ে গেল ‘চপস্টিক ফ্যামিলি ফান ডে’।
শুক্রবার ঢাকার এয়ার ফোর্স বেইজ ক্যাম্পে এ অনুষ্ঠান আয়োজন করা হয় বলে স্কয়ার গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম।
দিনব্যাপী অনুষ্ঠানে শিশুদের জন্য ছিল নানা আয়োজন। বিভিন্ন ধরনের খেলা, র্যাপিড ফায়ার ছাড়াও এয়ার ফোর্স বেইজ ক্যাম্পের খেলার মাঠ সবার জন্য উন্মুক্ত করা হয়।
এ আয়োজনে সুস্থভাবে বেড়ে উঠতে সুষম পুষ্টি ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন স্কয়ার হাসপাতালের পুষ্টিবিদ সাবিহা বিনতে সালাম। সংগীত পরিবেশন করেন শিল্পী কারিশমা সানু সভ্যতা।
অনুষ্ঠানে ‘চপস্টিক মা মানেই সব ভালো’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।