Published : 03 Jun 2026, 11:35 PM
দেশে গুঁড়া দুধে বাজারে ‘শীর্ষ অবস্থানে’ থাকার দাবি করেছে আবুল খায়ের গ্রুপ।
বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানি কর্তৃপক্ষ বলেছে, বর্তমানে এ খাতে ‘৩৮ শতাংশ’ মার্কেট শেয়ার নিয়ে ‘সর্বোচ্চ আমদানিকারক’ ও ‘মার্কেট লিডার’ এর ভূমিকায় রয়েছে আবুল খায়ের গ্রুপ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, “আবুল খায়ের গ্রুপের চারটি জনপ্রিয় ব্র্যান্ড মার্কস, আমা, স্টারশিপ ও অরা দেশের বিভিন্ন শ্রেণির মানুষের পুষ্টি চাহিদা পূরণ করে আসছে। এসব ব্র্যান্ডের মাধ্যমে প্রতিদিন লাখো পরিবারের কাছে পুষ্টিকর দুধ পৌঁছে যাচ্ছে।
“অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের শীর্ষ কোম্পানি থেকে আমদানি করা মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার ভিটামিন, ক্যালসিয়াম, খনিজ উপাদান ও প্রোটিনে সমৃদ্ধ। এটি বিভিন্ন মিষ্টান্ন ও দুগ্ধজাত খাবার তৈরিতেও জনপ্রিয়। মার্কসের পণ্য তালিকায় স্কুলগামী শিশুদের জন্য মার্কস অ্যাকটিভ স্কুল ও অ্যাকটিভ স্কুল ২ ইন ১, তরুণদের জন্য মার্কস ইয়াং স্টার, উচ্চ প্রোটিনসমৃদ্ধ মার্কস ডায়েট, উচ্চ ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ মার্কস গোল্ড এবং ডায়াবেটিস রোগীদের জন্য মার্কস ডায়াবেটিক ডায়েট রয়েছে।”