Published : 05 Mar 2026, 09:16 PM
গ্রাহকের জন্য সমন্বিত ব্যাংকিং ও বীমা সেবা দিতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে চুক্তি করেছে কমিউনিটি ব্যাংক।
বৃহস্পতিবার কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাআদত ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রাকিবুল করিম নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এ চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান গ্রাহকদের জন্য সমন্বিত ব্যাংকিং ও বীমা সমাধান দেবে, যা আর্থিক অন্তর্ভুক্তি, উদ্ভাবন ও গ্রাহকসেবার মান আরও উন্নত করতে সহায়ক হবে।
অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের হেড অব মাইক্রো, এডিসি ও ডিজিটাল চ্যানেল আবদুল হালিম উপস্থিত ছিলেন।