২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডে সেরা ব্র্যাক ব্যাংক

“এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত গর্বের,” বলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2025, 09:48 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

মালয়েশিয়ার কুয়ালা লামপুরে ‘কমনওয়েলথ বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫’ এ বাংলাদেশে বেসরকারি খাতের ‘সেরা ব্যাংকের সম্মাননা’ পেয়েছে ব্র্যাক ব্যাংক।

ব্যবসায়িক উৎকর্ষ, উদ্ভাবন, গ্রাহককেন্দ্রিক সুশাসন এবং মানুষ, সমাজ তথা দেশের প্রতি অসামান্য অবদানে এ স্বীকৃতি দেওয়া হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়ালা লামপুরের কনকর্ড হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম পুরস্কার গ্রহণ করেন।

‘কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠান প্রতিবছর আয়োজন করা হয়। সেখানে ‘গ্লোবাল বেস্ট প্র্যাকটিস, পরিচালন উৎকর্ষতা ও টেকসই প্রভাবের জন্য’ কমনওয়েলভুক্ত দেশগুলোর প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (চলতি দায়িত্ব) তারেক রেফাত উল্লাহ খান বলেন, “এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত গর্বের। এই অর্জন ব্র্যাক ব্যাংকের সুশাসন, মূল্যবোধ, নৈতিকতা ও টেকসই উন্নয়নের অগ্রদূত হওয়ার প্রতিফলন। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাদের গ্রাহক ও স্টেক হোল্ডারদের প্রতি, যাদের বিশ্বাস ও আস্থা আমাদের এই আন্তর্জাতিক সম্মাননা অর্জনে সহায়তা করেছে। 

“এই পুরস্কার আমাদের বাংলাদেশে সবচেয়ে বিশ্বস্ত, অন্তর্ভুক্তিমূলক ও উদ্ভাবনী ব্যাংক হিসেবে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।”