২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীতের বাজারে নিওরের চার স্কিনকেয়ার পণ্য

নিওর দাবি করেছে, তাদের ফেস ওয়াশ, সানস্ক্রিন, ময়েশ্চারাইজার ও বডি লোশনের চাহিদা ‘বেড়ে গেছে’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2025, 02:18 AM

Updated : 26 Aug 2026, 05:11 PM

শীত মৌসুমের শুরুতেই দেশের বাজারে ‘নিওর’ এর পণ্যগুলো ‘ভালো সাড়া’ ফেলেছে বলে দাবি করেছে স্কিনকেয়ার পণ্যের এই ব্র্যান্ড।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিওর দাবি করেছে, তাদের ফেস ওয়াশ, সানস্ক্রিন, ময়েশ্চারাইজার ও বডি লোশনের চাহিদা ‘বেড়ে গেছে’।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিওর ডিপ ক্লিন ফেস ওয়াশ, নিওর অ্যাকুয়া স্প্ল্যাস সানস্ক্রিন এসপিএফ ৫০ পিএ ++, নিওর আল্ট্রা হাইড্রেটিং ময়েশ্চারাইজার ও নিওর হানি হাইড্রেশন বডি লোশন এর চাহিদা ‘সবচাইতে বেশি’। 

কোম্পানির চিফ বিজনেস অফিসার রাশেদুল ইসলাম বলেন, “১৯৯৬ সাল থেকে নিওর সারা বিশ্বের সৌন্দর্যপিপাসুদের চাহিদাকে সামনে রেখে সর্বোৎকৃষ্টমানের পণ্য উৎপাদনে কাজ করছে। আগামী ২০২৬ সালে আমাদের ৩০ বছর পূর্ণ হবে।

“আমরা আশা করছি, ভোক্তাদের চাহিদার সব ধরনের পণ্য আমরা আগের মতই সর্বোৎকৃষ্ট মান বজায় রেখে তৈরি করতে সক্ষম হব। নিওর তিন দশকের যাত্রায় মানের প্রতিশ্রুতি।”