২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রাহকদের গাড়ি কেনার ঋণ দিতে র‍্যাংগসের সঙ্গে চুক্তিতে ট্রাস্ট ব্যাংক

এই চুক্তির আওতায় ট্রাস্ট ব্যাংক তাদের গ্রাহকদের মিত্সুবিশি ব্র্যান্ডের গাড়ি কেনার ঋণ সুবিধা দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2025, 12:25 AM

Updated : 26 Aug 2026, 05:13 PM

ঋণ নিয়ে গাড়ি কেনার সুবিধা দিতে মিত্সুবিশি মোটরসের অনুমোদিত পরিবেশক র‍্যাংগস লিমিটেডের সঙ্গে চুক্তি সই করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি।

রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানিয়েছে চুক্তিতে ট্রাস্ট ব্যাংকের রিটেইল ব্যাংকিং ডিভিশনের প্রধান মুহাম্মদ ওয়াহেদ ইবনে শাহেদ এবং র‍্যাংগস লিমিটেডের বিপণন প্রধান মোহাম্মদ ফাহিম হোসেন স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় ট্রাস্ট ব্যাংক তাদের গ্রাহকদের মিত্সুবিশি ব্র্যান্ডের গাড়ি কেনার জন্য ঋণ সুবিধা দেবে।