২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন স্মার্টফোনে আইটেল সিটি সিরিজের যাত্রা

১১ হাজার ৯৯০ টাকার স্মার্টফোনটি ধুলা ও পানি প্রতিরোধী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2025, 07:52 PM

Updated : 26 Aug 2026, 12:46 PM

স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের নতুন সিটি সিরিজের প্রথম স্মার্টফোন ‘সিটি ১০০’। 

১১ হাজার ৯৯০ টাকার এই স্মার্টফোনটি নতুন প্রজন্মের জন্য তৈরি বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

অত্যাধুনিক এআই প্রযুক্তি, আকর্ষণীয় ডিজাইন এবং শক্তিশালী পারফরম্যান্স- সব মিলিয়ে ‘সিটি ১০০’ তরুণদের জন্য স্টাইল, স্মার্টনেস ও স্পিডের এক অনন্য অভিজ্ঞতা বলেও জানায় প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭.৬৫ মিমি প্রিমিয়াম ইউনিবডি ফ্রেমে তৈরি এই ফোনটি তার স্লিম ও স্লিক লুকে নজর কাড়বে সহজেই। ফোনটির ৬.৭৫ ইঞ্চির আল্ট্রা-ফ্ল্যাট ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৭০০ নিট ব্রাইটনেস ও ৮৩% রঙের ব্যাপ্তি দিনের আলোতেও চোখধাঁধানো ভিজ্যুয়াল নিশ্চিত করে।

এটি আইপি৬৪ রেটেড ধুলা ও পানি প্রতিরোধী। ফোনটি ১.৫ মিটার উচ্চতা থেকে ২৫ হাজার মাইক্রো-ড্রপ টেস্টে উত্তীর্ণ হয়েছে এবং থাকছে ৬০ মাসের ফ্লুয়েন্সি গ্যারান্টি। তাছাড়া লিমিটেড স্টক হিসেবে ফ্রি ম্যাগনেটিক স্পিকার এবং ম্যাগনেটিক ব্যাক কভার পাওয়া যাবে।

তরুণরা এখন আইটেলের স্মার্টফোনের মাধ্যমে উন্নত এআই সুবিধা উপভোগ করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া ৫,২০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা এবং ৪ বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি থাকছে ফোনটিতে।