Published : 22 Jun 2026, 07:29 PM
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক সেমিনার হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়টির মিলনায়তনে ‘ফ্রম চিটাগং টু দ্য ওয়ার্ল্ড: বিল্ডিং এ গ্লোবাল ক্যারিয়ার ইন দ্য এজ অব এআই’ শিরোনামে এ সেমিনার হয়েছে। স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেমিনার আয়োজন করে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেমিনারে প্রধান বক্তা কমিউর বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রাশেদ মুজিব নোমান এআই নির্ভর বিশ্বে সফল ক্যারিয়ার গঠনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, উদ্ভাবনী চিন্তাশক্তি এবং শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, “প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই সময়ে শুধু অ্যাকাডেমিক ফলাফল নয়, বরং সমস্যা সমাধানের দক্ষতা, কার্যকর যোগাযোগ, সৃজনশীল চিন্তাভাবনা এবং নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতাই একজন শিক্ষার্থীকে বৈশ্বিক কর্মক্ষেত্রে সফল করে তুলতে পারে।”
সেমিনারে সিআইইউর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক আসিফ ইকবালও কথা বলেন।